ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

সালমান শাহ হত্যায় খলনায়ক ডনকে পাঠানো হলো কারাগারে

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রোববার সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। পরে বিকালে তাকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের দাবি, সালমান শাহকে হত্যার জন্য ডনকে অর্থ দেওয়া হয়েছিল। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তে কী তথ্য পাওয়া যায়, সেসব তথ্য উদঘাটনে জন্য কারাগার রাখা প্রয়োজন। তবে ডনের পক্ষে কোনো আইনজীবী শুনানি করেনি।

সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল বলে জানা গেছে। সেই নিষেধাজ্ঞা থাকা অবস্থায় বিদেশ যাওয়ার চেষ্টা করায় তাকে আটক করা হয়।

পরে বিকালে ডনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানি শেষে ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে উদ্ধার করা হয় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ। প্রাথমিকভাবে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরে এ নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন ও সন্দেহ।

সালমান শাহর পরিবার ও স্বজনদের পক্ষ থেকে তার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করা হয়। এরপর আদালতে মামলা এবং শুরু হয় দীর্ঘ তদন্ত।

দীর্ঘ সময় ধরে চলা তদন্তে বিভিন্ন ব্যক্তির নাম আলোচনায় আসে। সেই তালিকায় ছিলেন চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনও। তবে এই গ্রেফতারের মধ্যে ন্যায়বিচার পাবে বলে মনে করেন সালমান শাহ্ ভক্তরা।

এবার তাকে গ্রেপ্তারের পর নতুন করে সামনে এসেছে সালমান শাহর মৃত্যুর রহস্য। তদন্তে ডনের ভূমিকা এবং সালমান শাহর মৃত্যুর সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

সালমান শাহ হত্যায় খলনায়ক ডনকে পাঠানো হলো কারাগারে

আপডেট টাইম : ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬