ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিক্রি হয় আশ্রয়ণ প্রকল্পের ঘর রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

দোয়া-মোনাজাতে খালেদা জিয়ার জন্মদিন পালিত

সারা দেশে দোয়া ও মিলাদ-মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। শনিবার দিনভর ঢাকাসহ সারা দেশে দলের নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে এসব কর্মসূচিতে অংশ নেন। এদিকে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দুস্থ, অসহায় ও অসুস্থদের মাঝে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। এ সময় রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে সব সময় পথ দেখিয়ে নিয়ে যায়। তিনি বলেন, ‘আজ আমাদের জন্য একটা আনন্দের দিন। এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।’ বিএনপিকে একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব, বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই একটা আধুনিক গণতান্ত্রিক দল হিসাবে গড়ে তুলতে চাই, যা সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করি, তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব এবং তার আত্মকে শান্তি দান করেন। একই সঙ্গে আমরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যও দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (বর্তমানে স্থায়ী কমিটির সদস্য) রুহুল কবির রিজভীর সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আব্দুল মঈন খান। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণবিষয়ক সহসম্পাদক কাজী আবুল বাশার।

বিকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে সুরা ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর আগে দুপুরে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

এদিকে মালিবাগে নিজ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ। পরে তিনি গরিব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে খালেদা জিয়ার জন্মদিন পালন করেন।

খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর চিকিৎসাধানী অবস্থায় মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বিক্রি হয় আশ্রয়ণ প্রকল্পের ঘর

দোয়া-মোনাজাতে খালেদা জিয়ার জন্মদিন পালিত

আপডেট টাইম : ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬