ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

ভোলার মনপুরায় মেঘনায় জেলের জালে ধরা পড়ে দুই কেজি ওজনের রাজা ইলিশ। পরে মাছটি নিলামে সাড়ে আট হাজারে বিক্রি করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১১টায় উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাটে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে রাজা ইলিশটি বিক্রির জন্য আনেন জেলে কিরন মাঝি। পরে মাছটি নিলামে সাড়ে আট হাজার টাকায় ক্রয় করেন মৎস্য ব্যাপারী ফিরোজ।

কিরন মাঝি বলেন, ‘সোমবার মেঘনায় জাল ফেল মাছ শিকারের সময় অন্যান্য ছোট ইলিশের সাথে রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সাথে রাজা ইলিশটি নিলামে বাচ্চু চৌধুরী মৎস্য আড়তে বিক্রি করেন।’

মৎস্য ব্যাপারী ফিরোজ বলেন, ‘তিনিসহ অন্যান্য ব্যাপারী নিলামে অংশ নেয়। পরে তিনি সাড়ে আট হাজার টাকায় রাজা ইলিশ মাছটি ক্রয় করেন। ঢাকা লঞ্চ করে তিনি রাজা ইলিশটি বিক্রির জন্য ঢাকার কাওরান বাজারে পাঠাবেন। মাছটি ঢাকায় আরও বেশি দামে বিক্রি করতে পারবেন।’

এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘এমনিতে মেঘনায় ইলিশের হাহাকার চলছে। এরমধ্যে বড় সাইজের ইলিশ ধরা পড়েছে। সামনে বৃষ্টিপাত হলেই আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

আপডেট টাইম : ৩৭ মিনিট আগে