ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিক্রি হয় আশ্রয়ণ প্রকল্পের ঘর রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’: স্বরাষ্ট্রমন্ত্রী

রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে

রঙিন কাপড়ে মাংসের ঝোলের দাগ অনেক সময় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে পুরনো দাগ তুলতে হিমশিম খেতে হয় গৃহিণী থেকে শুরু করে সবারই।

তবে ঘরোয়া কিছু উপায়েই মিলতে পারে সহজ সমাধান।বিশেষজ্ঞদের মতে, কাপড়ের এমন দাগ দ্রুত তুলতে না পারলে তন্তুর ভেতরে জমে যায় তেল ও মসলা। তবে হালকা গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখা, এরপর বেকিং সোডা ও ডিশ ওয়াশ লিকুইডের মিশ্রণ ব্যবহার করলে পুরনো দাগও সহজে উঠে যায়। রং নষ্ট হওয়ার আশঙ্কা থাকায় গরম পানি বা ব্লিচিং ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

রঙিন কাপড়ে মাংসের ঝোলের দাগ পড়লে কি আপনি হতাশ হয়ে যান? ঘরোয়া কিছু টিপস মানলেই দাগ তুলতে ও কাপড় নতুনের মতো রাখতে পারবেন।

  • পুরনো মাংসের ঝোলের দাগ তুলতে করণীয়

যা লাগবে

  • হালকা গরম পানি
  • তরল ডিটারজেন্ট (ডিশ ওয়াশ লিকুইড হলে ভালো)
  • বেকিং সোডা
  • সাদা ভিনেগার বা লেবুর রস

পদ্ধতি

দাগ ভিজিয়ে রাখা

  • একটা পাত্রে হালকা গরম পানি নিন (খুব গরম নয়-রঙিন কাপড়ের রঙ যাতে না উঠে যায়)।
  • তাতে ১ চা চামচ ডিটারজেন্ট মিশিয়ে কাপড়ের দাগ লাগা অংশ ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।

বেকিং সোডা+ডিটারজেন্ট পেস্ট

  • ১ চা চামচ বেকিং সোডা ও ১ চা চামচ তরল ডিটারজেন্ট মিশিয়ে পেস্ট তৈরি করুন।
  • পেস্টটি দাগের ওপর লাগিয়ে নরম ব্রাশ বা আঙুল দিয়ে আস্তে ঘষুন।

ভিনেগার/লেবুর রস প্রয়োগ

তেলের দাগ ছাড়ানোর পরও যদি হলুদ-লাল দাগ থাকে, দাগের উপর সামান্য ভিনেগার বা লেবুর রস দিন। ৫ মিনিট রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।

প্রয়োজনে পুনরাবৃত্তি

পুরনো দাগ একবারে পুরোপুরি নাও যেতে পারে, তাই ২-৩ বার একই প্রক্রিয়া করতে হতে পারে। আসুন জেনে নেই, রঙিন কাপড় দীর্ঘদিন টিকিয়ে রাখতে কয়েকটি ঘরোয়া উপায় আছে-

নতুন কাপড় লবণ মেশানো পানিতে ভিজিয়ে রাখ।

সবসময় ঠাণ্ডা বা হালকা গরম পানিতে ধোয়া। কাপড় উল্টো করে ধোয়া ও ছায়ায় শুকানো এবং লবণ, ভিনেগার ও হালকা ডিটারজেন্ট দিয়ে তৈরি ‘রং সুরক্ষা ওয়াশ মিশ্রণ’ ব্যবহার করা।এই ঘরোয়া টিপসগুলো মেনে চললে আপনি শুধু দাগ তোলাই নয়, রঙিন কাপড়কে দীর্ঘদিন নতুনের মতো রাখতে পারবেন। এখন শুধু গৃহিণী নয়, শিক্ষার্থী, অফিসওয়ার্ক বা হোম অফিস-সবাই সহজেই এই পদ্ধতি ব্যবহার করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বিক্রি হয় আশ্রয়ণ প্রকল্পের ঘর

রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে

আপডেট টাইম : ৫৫ মিনিট আগে