ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে প্রেসিডেন্টের শোক গুগলের নতুন এআই মডেল জেমিনি ৪ আর্গন উন্মোচন জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর চলে গেলেন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই: আখতারুজ্জামান বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে সহিংসতা, ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার সরকারকে সহযোগিতা করুন, লংমার্চ কেন: রাশেদ খাঁন ইসলামবিরোধী আইন বাস্তবায়ন না করার দাবি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুম তৌফিক ইমরোজ খালিদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রাখে। তিনি দীর্ঘ সাংবাদিকতা জীবনে পেশাদারিত্ব, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যনির্ভর সাংবাদিকতার চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যমের আধুনিকায়ন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সহকর্মীদের এই গভীর শোক ও ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।

এছাড়াও, তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। এক শোক বার্তায় তথ্য সচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মাহবুবা ফারজানা বলেন, সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্যে আমার সহপাঠি। আমরা একসঙ্গে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আমি সিভিল সার্ভিসে এবং খালিদি সাংবাদিকতায় যোগদান করেন। খালিদি ছিলেন একজন সজ্জন মানুষ ও বরেণ্য সাংবাদিক। এই অকাল মৃত্যু বেদনাদায়ক। তার মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান সাংবাদিককে হারালো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

আপডেট টাইম : এক ঘন্টা আগে