ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

একটি দল ধর্মের অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, সতর্ক থাকতে হবে: পানিসম্পদমন্ত্রী

সমাজে ধর্মের নামে অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৩ অক্টোবর) চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে এক সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এসময় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন পানিসম্পদমন্ত্রী।

তিনি বলেন, দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক কিংবা অন্য কোনো অপকর্মের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একটি রাজনৈতিক দল সমাজে ধর্মের নামে অপব্যাখ্যা দিচ্ছে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শুধু সুন্দর করে কথা বললেই বিরোধী দলের দায়িত্ব পালন হয় না। জনগণের পাশে থেকে মাঠপর্যায়ে কাজ করতে হয়। সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে, কিন্তু বিরোধী দল সরকারকে অসহযোগিতা করছে।

মন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে দেশ অনেক কিছু হারিয়েছে। এখন আর হারাতে চান না তারা। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশকে পাওয়া গেছে। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

একটি দল ধর্মের অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, সতর্ক থাকতে হবে: পানিসম্পদমন্ত্রী

আপডেট টাইম : ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬