ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে প্রেসিডেন্টের শোক গুগলের নতুন এআই মডেল জেমিনি ৪ আর্গন উন্মোচন জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর চলে গেলেন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই: আখতারুজ্জামান বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে সহিংসতা, ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার সরকারকে সহযোগিতা করুন, লংমার্চ কেন: রাশেদ খাঁন ইসলামবিরোধী আইন বাস্তবায়ন না করার দাবি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) অডিটরিয়ামে অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ অঙ্গীকার করেন।

মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক। দেশের মানুষের কল্যাণ এবং বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত ও সম্মানজনক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই সবার লক্ষ্য হওয়া উচিত। সীমিত সম্পদের মধ্যেও কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যাওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমান প্রমুখ।

অন্যদিকে, সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে অনুষ্ঠানে মঈন খান অভিযোগ করেন বাংলার যে কৃষ্টি সেই কৃষ্টির দীর্ঘ ১৭ বছর করতে দেওয়া হয়নি।

কৃষ্টির সঙ্গে পরিচিত হওয়ার কথাও জানিয়ে তিনি বলেন, শিল্পকলা মানুষের জীবনের অঙ্গ হিসেবে পৃথিবীতে কোনো ভৌগোলিক সীমারেখা রাখে না। শিল্পকলা ও সংস্কৃতি বিশ্বের শান্তির সবচেয়ে শক্তিশালী বাহন। সংস্কৃতি পৃথিবীর সব সংঘাত বন্ধের সক্ষমতা রাখে, তাই শিল্পের পাশাপাশি সংস্কৃতিতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ‘শান্তি’। উদার মনোভাব নিয়ে বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করে, শান্তির মাধ্যমে সারা বিশ্বে একটি সুষম ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান মঈন খান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

আপডেট টাইম : এক ঘন্টা আগে