বর্ষার অথই পানিতে চারদিকে শুধুই নয়নাভিরাম লাল আর সাদা শাপলার মেলা। গাজীপুরের কালীগঞ্জের বিল অঞ্চলগুলো এখন রূপ নিয়েছে এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে। তবে এ সৌন্দর্য কেবল দেখার আনন্দেই সীমাবদ্ধ নেই; বিলের এই প্রাকৃতিক শাপলা এখন স্থানীয় শতাধিক পরিবারের প্রধান জীবিকার ভরসা হয়ে উঠেছে। প্রত্যুষে যখন সূর্যের আলো ফোটে, তখনই শুরু হয় শাপলা তোলার ব্যস্ততা, যা পরে চলে যায় স্থানীয় ও রাজধানীর বিভিন্ন বাজারে। কালীগঞ্জ উপজেলার বেলাই বিল, ভাটিরা বিলসহ নিম্নাঞ্চলের বিস্তীর্ণ জলাভূমি এখন পানিতে টইটম্বুর। কেউ ডিঙিতে, কেউ তালগাছের তৈরি কোন্দায় চড়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শাপলা সংগ্রহ করেন। একসময় যে শাপলা বিলেই জন্মে বিলেই পচে যেত, আজ তা-ই বদলে দিচ্ছে অসংখ্য দরিদ্র পরিবারের ভাগ্য। বিলপারের বাসিন্দা জমির উদ্দিন বলেন, ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তি করে প্রতিদিন প্রায় ১০০ আঁটি শাপলা সরবরাহ করেন। এতে তাঁর দৈনিক আয় হয় ৫০০ থেকে ৬০০ টাকা। তিনি বলেন, ‘এত শাপলা সংগ্রহ করা সহজ নয়, এর পেছনে থাকে ঘণ্টার পর ঘণ্টা কঠোর পরিশ্রম।’ শুধু জমির নন, দুবার্টি গ্রামের ফারুক, খলিল, নুরুল ইসলাম ও বেলায়েতের মতো মৌসুমি শ্রমিকরাও বর্ষায় কাজ কমে গেলে শাপলা সংগ্রহকে বিকল্প পেশা হিসেবে বেছে নেন।
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা
লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের
শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী
সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট
ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক
শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি
ভিকির পুলসিরাতে মেহজাবীন
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই
শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা
৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব
কালীগঞ্জের বিলের শাপলা শত পরিবারের জীবিকার ভরসা
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- 8
Tag :
জনপ্রিয় সংবাদ



























