ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম, নেপথ্যে কী বিশ্ব শিক্ষক দিবস : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ আখতারুজ্জামানের শুনানিতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী চিয়া সিড কখন খেলে সবচেয়ে ভালো

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের

গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম দীর্ঘ ১০ বছর একসঙ্গে থাকার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) রাতে প্রীতম হাসান তার ফেসবুক পেজে দেওয়া এক যৌথ বিবৃতির মাধ্যমে তাদের ডিভোর্সের বিষয়টি জানান।

এ বিবৃতিতে তারা বলেন, ‘একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য তারা কৃতজ্ঞ। পরস্পরের প্রতি এখনও যত্ন ও শ্রদ্ধা রয়েছে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই তাদের জন্য ভালো।

তারা জানান, দীর্ঘ সময় ভেবেচিন্তে এবং পরস্পরের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের সমর্থন নিয়ে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন।

বিবৃতিতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি এ সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও পরিস্থিতির প্রতি সংবেদনশীল থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তাদের প্রতি সমর্থন ও বোঝাপড়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

প্রীতম হাসান ও শেহতাজ ২০২২ সালের ২৯ অক্টোবর মৌলভীবাজারে একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এর আগে প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে তারা প্রেমের সম্পর্কে ছিলেন। ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয় হয়। সেখান থেকেই মূলত তাদের সম্পর্কের শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের

আপডেট টাইম : এক ঘন্টা আগে