ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লি। এই বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার আগেই আজ শনিবার (১০ অক্টোবর) সকালে হরিয়ানার গুরগাঁওয়ের সেক্টর ৫৬-র বাসভবন থেকে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। বিক্ষোভে অংশ নিতে আগেভাগেই দিল্লিতে এসে পৌঁছান ধ্রুব রাঠি। রাজধানীতে জারি করা বিধিনিষেধ ও কড়াকড়ি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্নও তোলেন তিনি।
পুলিশ কর্মকর্তা সূত্র জানা যায়, রাজধানীতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা অনুযায়ী ১৪৪ ধারার মতো নিষেধাজ্ঞামূলক আদেশ জারি থাকায় এবং বিক্ষোভের কোনো প্রশাসনিক অনুমতি না থাকায় ধ্রুব রাঠিকে এতে অংশ না নেওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে তিনি এই অনুরোধে সাড়া না দিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত যন্তরমন্তরের বিক্ষোভে উপস্থিত থাকার কথা প্রচার চালাতে থাকেন। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে সকালে সাপেক্ষ পোশাকে আসা পুলিশ সদস্য তাকে আটক করে নিয়ে যায়।
আইনশৃঙ্খলা রক্ষায় গুরগাঁও পুলিশ শুধু ধ্রুব রাঠিকেই নয়, বরং স্থানীয় একাধিক কংগ্রেস কর্মী ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গৃহবন্দী করে রেখেছে। অন্যদিকে মূল বিক্ষোভস্থল দিল্লির যন্তরমন্তরে সাধারণ মানুষের যাতায়াত ঠেকাত পুলিশ চরম কড়াকড়ি আরোপ করেছে।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























