ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ছাত্রদল সেক্রেটারি ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

অনলাইনে বিজ্ঞাপন দিয়ে মাদকসহ ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজির সংযুক্তি পরিবর্তন

পুলিশ হাউজিংয়ে বাড়ি ভাড়া দিয়ে মদ ও মাদকসহ ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে। তার বাড়িতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আইজিপি আলী হোসেন ফকিরের সই করা আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সোমবার ভাটারা থানার আওতাধীন পুলিশ হাউজিং-১ এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান চালায় ডিবির উত্তরা বিভাগের একটি দল। সোমবার রাতে শুরু হওয়া অভিযান মঙ্গলবার বিকেলে শেষ হয়।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে অভিযানের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এসব পার্টির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হতো। এ কারণে সেখানে অভিযান চালানো হয়।

ডিবি সূত্র জানায়, ডিজে পার্টির আড়ালে বাড়িটিতে মাদকের আসর বসত। বিভিন্ন বয়সী নারী-পুরুষ এসব পার্টিতে অংশ নিতেন। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সংগ্রহ করা হতো।

অভিযানে বাড়িটি থেকে গাঁজা, ইয়াবা ও মদ জব্দ করা হয়েছে। ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির জানান, এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে এটি পরিচালিত হতো। এ ঘটনায় কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।

ডিবির একটি সূত্রের দাবি, আটক কো-হোস্টকে ছেড়ে দেওয়ার জন্য অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির তদবির করেছিলেন। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। গণমাধ্যমের পক্ষ থেকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

ডিবি জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

অনলাইনে বিজ্ঞাপন দিয়ে মাদকসহ ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজির সংযুক্তি পরিবর্তন

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬