ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বিয়ে না করার কারণ জানালেন সালমান

বাঙালী কণ্ঠ নিউজঃ শুধু আর খবর বা গসিপে আটকে নেই ব্যাপারটা। সিনেমার পর্দাতেও এ খবর নিয়ে ভরা কোর্টে প্রশ্নও করেছেন অক্ষয় কুমার। সবাই জানতে চায়, কবে বিয়ে করছেন সালমান খান? আদৌ কি আর বিয়ে করবেন তিনি!

কে না জানতে চায় সালমানের লাভ লাইফ নিয়ে। কোনও এক নারীর সঙ্গে তাকে দেখা গেলেই শুরু হয়ে যায় জল্পনা। তাহলে এনার প্রেমেই কি হাবুডুবু খাচ্ছেন সল্লু মিয়া?

কিছুদিন আগেই শোনা যায়, সালমানের বিয়ে এ বছরের শেষে, ১৮ নভেম্বর। কিন্তু সে জল্পনাতেও জল ঢেলেছেন তিনি নিজেই। কিন্তু এতদিনে জানা গেল কেন বিয়ে করছেন না বলিউডের এই মোস্ট এলিজেবল ব্যাচেলর।

খুব শিগগিরই আসতে চলেছে ছোটপর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ইলেভেন’। আবারও সঞ্চালকের আসনে সালমান খান। এ বছরের থিম প্রতিবেশী। শুক্রবার প্রকাশিত হল এই শো-এর প্রথম টিজার। আর সেই টিজারেও সালমানকে বিয়ে করে নেওয়ার পরামর্শ দিচ্ছে তার প্রতিবেশী।

কিন্তু সালমানের সাফ জবাব এখনও তার বিয়ের সময় হয়নি। বিয়ে করার কোন তাড়াও নেই তার। টিজারে প্রথমেই দেখা যায় সালমান সিঙ্গল। নিজেই নিজের সমস্ত কাজ করে নিচ্ছেন তিনি। আর সেখান থেকেই ঘটছে যাবতীয় বিপত্তি। বিপত্তি থেকে মুক্তি পেতে সালমানকে বিয়ে করে নিতে বলছেন প্রতিবেশী বৌদি। তবে সালমান কিছুতেই রাজি নন।

সালমান রাজি হন আর নাই হন এই ভিডিও থেকে একটা তথ্য পরিষ্কার। বিগ বসের এই নতুন এপিসোডে কেবল ঘরের লোকেদের মধ্যে প্রেম, ঝগড়া, মারপিট হবে না, এবার ঘরে এক্সট্রা মশালা জোগাবেন বাইরে কিছু প্রতিবেশীও।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বিয়ে না করার কারণ জানালেন সালমান

আপডেট টাইম : ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭