ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

৪০ লক্ষ টাকার হীরা ফেরত দিল কিশোর

বাঙালী কণ্ঠ নিউজঃ ক্রিকেট খেলার সময় রাস্তার পাশে গাড়ি পার্কিংয়ের জায়গায় একটি প্যাকেট দেখতে পায় এক কিশোর। কুড়িয়ে পাওয়া সেই প্যাকেটটি ‍খুলে তো তার চোখ ছানাবড়া। ভাবে, ঠিক দেখছি তো! হ্যাঁ, ঠিকই দেখেছিল সে। হীরেতে ভর্তি ছিল প্যাকেটটি।

তবে কুড়িয়ে পাওয়া ৪৫ লাখ টাকার হীরা সুরাটের ডায়মন্ড অ্যাসোসিয়েশনের হাতে তুলে দিয়েছেন ১৫ বছর বয়সী সেই কিশোর। এ ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে।

এ ঘটনার পর কিশোর বিশাল উপাধ্যায় ও তার বাবা স্থানীয় নিরাপত্তারক্ষী ফুলচাঁদকে সংবর্ধনা দিয়েছে সুরাট ডায়মন্ড অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, ১ বছরের জন্য বিশালের পড়াশোনার খরচ দেবে তারা।

জানা গেছে, ওই হীরা গত রোববার হারিয়ে ফেলেন স্থানীয় হীরা ব্যবসায়ী মনসুখভাই সাভালিয়া। সেফ ডিপোজিট ভল্ট থেকে কয়েকটি হীরার প্যাকেট নিয়ে বেরিয়ে আসেন তিনি। তখনই ৪৫ লাখ টাকা মূল্যের একটি প্যাকেট তার পকেট থেকে পড়ে যায়। পরে ক্রিকেট খেলতে খেলতে বিশাল সেখানে চলে যায়, দেখতে পায় প্যাকেটটি। কাউকে কিছু না বলে তা নিয়ে বাড়ি চলে আসে।

এর মধ্যে মনসুখভাই তার হারানো হীরার খোঁজ পাওয়ার যত দূর সম্ভব চেষ্টা করেন। কিন্তু সেফ ডিপোজিট ভল্ট বন্ধ থাকায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখতে পাননি তিনি। তবে বুধবার বিশালের বাবা ওই হীরা তুলে দেন ডায়মন্ড অ্যাসোসিয়েশনের হাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

৪০ লক্ষ টাকার হীরা ফেরত দিল কিশোর

আপডেট টাইম : ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭