ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মিডিয়া ছাড়ছেন মিমো

বাঙালী কণ্ঠ নিউজঃ অভিনেত্রী লামিয়া মিমো রোববার (২০ আগস্ট) সকালে তার ফেসবুকের একটি স্ট্যাটাসে মিডিয়া অঙ্গনে কাজ না করার সিদ্ধান্ত জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমার সব বন্ধু ও অনুসারীকে শুভ সকাল। আমি ঘোষণা করছি যে, মিডিয়াতে আমি আর কাজ করতে চাই না। আমার সুন্দর ক্যারিয়ার গড়তে সহযোগিতার জন্য আমার সকল পরিচালক, প্রযোজক ও সহশিল্পীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার এই পেশায় পাশে থাকার জন্য সব সাংবাদিক ভাইকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ। আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভালোবাসি সবাইকে।’

এনটিভি আয়োজিত ২০০৯ সালে ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লামিয়া মিমো চ্যাম্পিয়ন হন। এর পর থেকে মিডিয়ায় কাজ করতে শুরু করেন তিনি।

নাটকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন মিমো। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘এক জবান’, ‘কিং খান’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ও ‘মুখোশ মানুষ’ ইত্যাদি। মিমো ঠিক কি কারণে মিডিয়া ছাড়ছেন, সেটি অবশ্য জানা যায়নি।

গত বছর অভিনেত্রী হাসিন রওশনও মিডিয়ায় আর কাজ করবেন না বলে ফেসবুকে ঘোষণা দেন। ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে থাকবেন বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন তিনি। এর পর থেকে ওই অভিনেত্রীকে আর কোনো নাটক বা টিভি অনুষ্ঠানে দেখা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মিডিয়া ছাড়ছেন মিমো

আপডেট টাইম : ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭