ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

যে ৬ দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী

বাঙালী কণ্ঠ নিউজঃ সৌন্দর্যের নির্দিষ্ট কোনও সংজ্ঞা নেই। এরপরও সৌন্দর্যের কিছু মানদণ্ড ঠিক করে বিশ্বের সেরা সুন্দরীদের পুরস্কৃত করা হয়। সেই হিসেবে কোন কোন দেশের মেয়েদের বেশি সুন্দর বলা যায়? জেনে নিন…

১. ভেনেজুয়েলা
সেরা সুন্দরীদের সভা সবচেয়ে বেশিবার আলোকিত করেছেন ভেনেজুয়েলার মেয়েরা। দক্ষিণ অামেরিকার এই দেশের মেয়েরা এখনও পর্যন্ত সাতবার মিস ইউনিভার্স এবং ছয় বার জিতেছেন মিস ওয়ার্ল্ড খেতাব। মোট ১৩ বার সুন্দরীদের আসরে শ্রেষ্ঠত্ব অর্জন করা ভেনেজুয়েলাই তাই সবচেয়ে বেশি সুন্দরীদের দেশ।

২. আমেরিকা
আমেরিকার মেয়েরাও সৌন্দর্যের শক্তিতে অনেক এগিয়ে। আটবার মিস ইউনিভার্স এবং তিনবার মিস ওয়ার্ল্ড হয়েছেন সে দেশের মেয়েরা। তাই বেশি সুন্দরীদের দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

৩. ভারত
রিটা ফারিয়া (১৯৬৬) থেকে শুরু করে রাই বচ্চন (১৯৯৪), ডায়না হেডেন (১৯৯৭), যুক্তামুখি (১৯৯৯) এবং প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) পর্যন্ত মোট পাঁচজন ভারতীয় সুন্দরী এ পর্যন্ত ‘মিস ওয়ার্ল্ড’ হয়েছেন। ‘মিস ইউনিভার্স’ হয়েছেন দু’জন– সুস্মিতা সেন (১৯৯৪) ও লারা দত্ত (২০০০)। সেরা সুন্দরীদের প্রতিযোগীতায় সাতবার যে দেশের মেয়েরা সেরা হয়েছেন, সে দেশকে তৃতীয় সেরা অনিন্দ্য সুন্দরীদের দেশ না বলে উপায় আছে কি?

৪. পুয়ের্তো রিকো
মাত্র ৯ হাজার ১০৪ বর্গ কিলোমিটারের দেশ পুয়ের্তো রিকোর সুন্দরীদের খ্যাতি বিশ্বের অনেক বড় এবং শক্তিশালী দেশের মেয়েদের চেয়ে বেশি। মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতা জয়ের মানদণ্ডে পুয়ের্তো রিকো বিশ্বের চতুর্থ সেরা সুন্দরীদের দেশ। এ পর্যন্ত পাঁচবার মিস ইউনিভার্স এবং একবার মিস ওয়ার্ল্ড মিলিয়ে মোট ছয় বার সেরা সুন্দরী হয়েছেন পুয়ের্তো রিকোর মেয়েরা।

৫. সুইডেন
বিশ্বের প্রায় সব বিষয়েই পরিসংখ্যান এবং তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ডঅ্যাটলাস ডটকম। বেশি সুন্দরীদের দেশ হিসেবে তাদের বিবেচনায় যুক্তরাজ্যের পরেই রয়েছে সুইডেন। সুইডেনের মেয়েরা এ পর্যন্ত ছয় বার সুন্দরীদের বিশ্ব শিরোপা জিতেছে। তিনবার জিতেছে মিস ওয়ার্ল্ড আর বাকি তিনবার মিস ইউনিভার্স।

৬. ব্রিটেন
কোন দেশের মেয়েরা বেশি সুন্দর তা কীভাবে নিরূপণ করা যায়? ওয়ার্ল্ড অ্যাটলাস ডটকম খুব সহজ অথচ সর্বজনস্বীকৃত একটি পথ বেছে নিয়েছে। যেসব দেশের মেয়েরা ‘মিস ওয়ার্ল্ড’ ও ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় সবচেয়ে বেশিবার জয়ী হয়েছে, তাদেরই এই স্বীকৃতি দিয়েছে তারা। তাতে ছয় নম্বর স্থানটি পেয়েছে ব্রিটেন। এ পর্যন্ত পাঁচবার মিস ওয়ার্ল্ড জিতেছে ব্রিটেনের মেয়েরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

যে ৬ দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী

আপডেট টাইম : ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭