ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ঈদের পর শাকিব-শুভশ্রীর ‘চালবাজ’

বাঙালী কণ্ঠ নিউজঃ পবিত্র ঈদ-উল-আযহার পর শুরু হতে যাচ্ছে ঢালিউড অভিনেতা শাকিব খান ও টালিউড অভিনেত্রী শুভশ্রী জুটির ‘চালবাজ’ ছবির শ্যুটিং। এর আগে গেলো ঈদে যৌথ প্রযোজনায় এ জুটির ‘নবাব’ সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিল।

শ্যুটিং প্রসঙ্গে শাকিব খান জানান, আসছে ৬ সেপ্টেম্বর থেকে শ্যুটিং শুরুর কথা। শ্যুটিংয়ের মাঝে ১২ সেপ্টেম্বর ওমানে যাব, ১৪ সেপ্টেম্বর সেখানে একটি শোতে অংশ নিয়ে রাতেই লন্ডনে ফিরব। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে শ্যুটিংয়ে ফের অংশ নেব।

বাংলাদেশ থেকে কাট-অ্যাকশান এন্টারটেইনমেন্ট প্রডাকশন হাউজের ব্যানারে পরিচালনা করবেন অনন্য মামুন। কলকাতা থেকে এসকে মুভিজের ব্যানারে পরিচালনায় থাকছেন জয়দীপ মুখার্জি।

এর আগে ২২ জুন লন্ডনে শুটিং হবার কথা থাকলেও কলকাতার টেকনিশিয়ানদের সংগঠন সিনে ফেডারেশন ও প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের দ্বন্দ্বে বন্ধ হয়ে যায় এ ছবির শুটিং। আর সেই দ্বন্দ্ব এখনো না মেটায় ৩ সেপ্টেম্বর থেকে লন্ডনে প্লে মাউন্টে শুরু হবে ‘চালবাজ’র শুটিং। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং হবে সেখানে। এরপর বাকি কাজ হবে বাংলাদেশ ও কলকাতায়।

এদিকে শাকিব খান-বিদ্যা সিনহা মিম অভিনীত ‘আমি নেতা হবো’ ছবির শুটিং শুরু হবার কথা ছিল কক্সবাজারে। ১৪ আগস্ট শাকিব খান-মিম সেখানে পৌঁছালেও জঙ্গি হামলার শঙ্কা থাকায় সবার নিরাপত্তার স্বার্থে সেখানকার পুলিশ শুটিং বন্ধ রাখার আহ্বান জানায়। অবশেষে দু’দিন বসে থাকার পর ১৬ আগস্ট ঢাকায় ফেরেন শাকিব খান।

আসছে ঈদে শাকিব খান অভিনীত দু’টো ছবি মুক্তি পেতে যাচ্ছে। ‘অহংকার’ ও ‘রংবাজ’ নামে দুটো ছবিতেই তার বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা বুবলী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ঈদের পর শাকিব-শুভশ্রীর ‘চালবাজ’

আপডেট টাইম : ০১:১০ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭