ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ঢাকার চারপাশে নৌপথ চালু ও দূষণ রোধের সিদ্ধান্ত টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা যেভাবে বানাবেন এক কাপ ‘পারফেক্ট’ দুধ চা বিশ্বজয়ী আন্ডারওয়াটার ড্রোন নির্মাতাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর বাংলাদেশ ফুটবল লিগে খেলতে তিন ক্লাবকে ‘আমন্ত্রণ’ বাফুফের মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের ৩৬ জুলাই উদ্‌যাপনে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’ রাজনীতি বিভেদ বাড়ায়, আমরা সম্প্রীতির সমাজ চাই: মির্জা ফখরুল

আনিসুল হকের স্ত্রী রুবানা হকের আবেগঘন যত কথা

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন। রুবানা হক তার ফেসবুকে ইংরেজিতে লেখা স্ট্যাটাসটিতে লিখেছেন, ‘আমি খুব একটা ফেসবুকে সক্রিয় ও নিয়মিত নই। আমার জীবনে বন্ধু সংখ্যাও অনেক কম। তাই ফেসবুকে শেয়ার করার মতো ঘটনাও তেমন ঘটে না।’

রুবানা হক আরও লিখেছেন, খুশির খবর এই যে গত ৭ আগস্ট পুত্র সন্তান জন্ম দিয়েছেন আমাদের কন্যা। লন্ডনের স্থানীয় সময় রাত ১.০৮ মিনিটে লায়িথ নামের আমাদের নাতনী পৃথিবীতে এসেছে। তাকে পেয়ে উচ্ছ্বসিত সময় পার করেছে আমার স্বামী, আপনাদের প্রিয় মানুষ আনিসুল হক।

লায়িথের নানা গত ২৯ জুলাই লন্ডনে আসেন। এখানে আসার আগে থেকেই প্রায় ২ মাস ধরে আমার স্বামী ডিজিনেস সমস্যায় ভুগছিলেন। লন্ডনে আসার পর সে বেশ অসুস্থ হয়ে পড়ে। এমনকি আইসিউতে পর্যন্ত যেতে হয়েছে। তবে আশার কথা হচ্ছে এটি, আনিসুল হকের এই রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্ট্যাটাসে রুবানা হক আরও লিখেছেন, আনিসুল হক তার জীবনের শ্রেষ্ঠ সময়টা পার করছেন মানুষের কল্যাণে। তাকে মানুষ কতটা ভালোবাসে তা ফেসবুকে এসে দেখতে পাচ্ছি। আমি দেশের সব মানুষের কাছে আনিসুল হকের সুস্থতার জন্য দোয়া চাইছি। মানুষ যেভাবে আনিসুল হক এবং আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আনিসুল হকের স্বাস্থ্যের পরবর্তী আপডেট তুষার ফেসবুকে দিবেন।

এদিকে মেয়র আনিসুল হকের নতুন টিভি চ্যানেল নাগরিক টিভির প্রধান নির্বাহী ডা: আব্দুন নূর তুষার এক স্ট্যাটাসে জানিয়েছেন,‌‌‌ চিকিৎসকরা আজ দিনের কোনো এক সময় আনিস ভাইকে ভেন্টিলেটর থেকে খুলে স্বাভাবিক ভাবে জাগিয়ে তুলতে চেষ্টা করবেন।

এটি একটি জটিল প্রক্রিয়া, তার শরীর ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে চিকিৎসকরা কাজ করবেন। চিকিৎসার অন্যান্য প্রক্রিয়া পাশাপাশি চলবে। আশা করা যায় তিনি জোরালো ভাবে ঔষুধে সাড়া দেবেন। তার সম্পর্কে এভাবে বলতে আমার খুব কষ্ট হচ্ছ, কিন্তু সবাইকে অবহিত করার দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। সবাই তাকে প্রার্থনায় রাখুন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি মস্তিষ্কের রক্তনালীর প্রদাহে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর

আনিসুল হকের স্ত্রী রুবানা হকের আবেগঘন যত কথা

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭