ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৪ আগস্ট

বাঙালী কণ্ঠ নিউজঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন আগামী ২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হবে।

ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রবেশপত্র বিতরণ করা হবে।

এছাড়া আগামী ৬ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ স্বাক্ষরিত ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুসারে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পর নির্দেশনা অনুযায়ী পরীক্ষা ফি হিসেবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক হাজার টাকা পাঠাতে হবে।

২০১৪ বা ২০১৫ সালে এসএসসি ও ২০১৬ বা ২০১৭ সালে এইচএসসি সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যাসহ পাস করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে ২০১৪ সালের আগে যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন না।

আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি ও সমমানের দু’টি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৯ থাকতে হবে। উপজাতি ও পার্বত্য উপজেলায় বসবাসকারী অ-উপজাতিদের জন্য জিপিএ ৮ থাকতে হবে। তবে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ন্যূনতম ৩.৫ থাকতে হবে।

এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় জীববিদ্যা-৩০, রসায়ন-২৫,পদার্থবিদ্যা-২০, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি ৬ ও আন্তর্জাতিক বিষয়ে ৪ নম্বর থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৪ আগস্ট

আপডেট টাইম : ০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭