ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

নায়করাজকে শ্রদ্ধা জানিয়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ফেসবুক স্ট্যাটাস

বাঙালী কণ্ঠ নিউজঃ অভিনয় ক্যারিয়ারের শেষদিকে নায়করাজ রাজ্জাক কলকাতার অনেক ছবিতে অভিনয় করেছেন। সেসময় তাকে কাছে পেয়েছেন টলিউডের অনেক তারকাই। তেমনই দুজন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। তারা দুজনই ফেসবুকে রাজ্জাকের ছবি পোস্ট করে স্ট্যাটাসের মাধ্যমে  শ্রদ্ধা জানিয়েছেন।

প্রসেনজিৎ লিখেছেন, তিনি আমার কাছে বাবার মতো ছিলেন এবং থাকবেন। তার সঙ্গে অসংখ্য ছবিতে কাজ করেছি। তার এই অকাল মৃত্যুতে শুধু বাংলা চলচ্চিত্রই নয়, আমার হৃদয়েও সৃষ্টি হয়েছে বিশাল শূন্যতার। তার মৃত্যুতে গভীর শোক জানাই। শান্তিতে থাকুন ‘রাজ্জাক সাহেব’।

ঋতুপর্ণা লিখেছেন, আব্দুর রাজ্জাক স্যারের মৃত্যুর খবরটি শুনে প্রচণ্ড বিমর্ষ হয়ে পড়েছিলাম। অনেক কিছুই লিখতে ইচ্ছা করছে এই প্রিয় নায়ককে নিয়ে। আমরা একসঙ্গে ‘বাবা কেন চাকর’সহ আরো অন্যান্য ছবিতে কাজ করেছিলাম। শান্তিতে থাকুন স্যার, এই প্রার্থনা করি।

উল্লেখ্য, নায়করাজের সঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। এর মধ্যে উল্লেখযোগ্য ‘বাবা  কেন চাকর’। এটি মূলত একই নামের রাজ্জাক পরিচালিত জনপ্রিয় বাংলাদেশি সিনেমার রিমেক। এতে প্রসেনজিৎ অভিনয় করেছিলেন রাজ্জাকের ছেলের ভূমিকায়। আর প্রসেনজিতের বিপরীতে ছিলেন ঋতুপর্ণা

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

নায়করাজকে শ্রদ্ধা জানিয়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ফেসবুক স্ট্যাটাস

আপডেট টাইম : ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭