ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইলের কন্যা ‘ব্লাশ’

বৃহস্পতিবার সকালে কন্যা সন্তানের বাবা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ওপেনার ক্রিস গেইল। ইতোমধ্যে তার নামও রেখেছেন তিনি। গেইল প্রথম সন্তানের নাম রেখেছেন ‘ব্লাশ’। নিজের ইন্সটাগ্রামে এমন তথ্যই দিয়েছেন গেইল।

প্রথম সন্তানসম্ভবা স্ত্রী নাতাশ বেরিজের পাশে থাকতেই গত মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মাঝপথে জ্যামাইকা উড়ে যান গেইল। আর বৃহস্পতিবার ভোরের দিকে প্রথম সন্তানের বাবা হন তিনি।

বাবা হবার অনুভূতিটা দু’ঘন্টা পরই নিজের ইন্সটাগ্রামে জানিয়েছেন গেইল। তিনি বলেন, ‘দু’ঘন্টা আগে আমাদের ফুটফুটে মেয়ে পৃথিবীর আলো দেখেছে। তার নাম ব্লাশ। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমাদের এত সুন্দর একটি উপহার দেয়ার জন্য।’

আগামী ২৫ তারিখ আবারো আইপিএলে যোগ দেয়ার কথা গেইলের। বাবার হবার স্বাদ নিয়ে এবার হয়তো আইপিএলে জ্বলে উঠবেন তিনি। কারণ, বর্তমান ফর্মটা মোটেও ভালো যাচ্ছে না তার। সদ্য শেষ হওয়া টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর ৫ ইনিংস খেলেছেন তিনি। কোন ইনিংসেই নিজের স্কোর দু’অংক পার করতে পারেননি তিনি। আইপিএলের দু’ম্যাচে তার দু’টি ইনিংস ১ ও ০।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

ইলের কন্যা ‘ব্লাশ’

আপডেট টাইম : ১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬