ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

সমুদ্রে দুই বছর ধরে ঘুরছে এক মুরগি

বাঙালী কণ্ঠ নিউজঃ সমুদ্রে ঘুরে বেড়ায় মানুষ। কিন্তু মুরগি কী কখনও সমুদ্রে ঘুরে বেড়াতে পারে? এমন অবিশ্বাস্য কথা কী আগে কখনও শুনেছেন? তাহলে এবার শুনুন।

সমুদ্রে দুই বছর ধরে ঘুরছে এক মুরগি! অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি আসলেও সত্যি। দুই বছর ধরে এক মুরগি এক অভিযাত্রীর সঙ্গী হয়ে ঘুরছে সমুদ্রে। ইতিমধ্যেই স্প্যানিশ শাষিত ক্যানারি দ্বীপ হতে আফ্রিকার পশ্চিম উপকূল হয়ে তারা ঘুরে বেড়িয়েছে ক্যারিবিয়ান আইল্যান্ডেও! সেখান থেকে উত্তর দিকে যাত্রা করে তারা গেছেন আর্কটিক সাগরে। বর্তমানে তারা অবস্থান করছে গ্রিনল্যান্ডে। এই বিস্ময়কর খবরটি দিয়েছে বিবিসি।

ওই মুরগির নাম মনিকা। তার সঙ্গীর নাম গাইরেক সুডি। ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে তার বসবাস। বিশ্ব ভ্রমণের গোড়ার দিকে দুই বছর আগে ক্যানারি আইল্যান্ডে হতে সে মনিকাকে তার জাহাজে ওঠায়। মনিকার কাজ শুধু জাহাজের ডেকে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।

গাইরেক সুডি বলেন, ‘শুরুতে আমি ভেবেছিলাম এই অভিযানে সঙ্গী হিসেবে একটি বিড়াল নেওয়া যায় কি না। তবে পরে ভেবে দেখলাম, বিড়াল নেওয়ার ঝামেলা অনেক। তাতে তার অনেক দেখাশুনা দরকার হবে। তবে মুরগির ক্ষেত্রে সেটি মোটেও হবে না। আর বাড়তি পাওনা হবে ডিম।’

গাইরেক সুডি জানিয়েছেন, সমুদ্রের পানিকে একটুও ভয় করে না মনিকা। দিনের বেলা মনিকা ৩৯ ফুট লম্বা জাহাজের পুরোটা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। রাত হলে কিংবা আবহাওয়া খারাপ থাকলে, তাকে তার ছোট্ট ঘরে ঢুকিয়ে দেওয়া হয়।

গাইরেক আরও জানান, এখন গ্রীনল্যান্ড হতে তারা সুমেরু সাগর পাড়ি দিয়ে বেরিং প্রণালী অতিক্রম করে যুক্তরাষ্ট্রের অ্যালাস্কায় গিয়ে পৌঁছাবেন। এভাবেই তারা গত দুই বছর ঘুরে বেড়িয়েছেন সমুদ্রে সমুদ্রে!

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

সমুদ্রে দুই বছর ধরে ঘুরছে এক মুরগি

আপডেট টাইম : ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭