বাঙালী কণ্ঠ নিউজঃ এনটিভিতে আজ দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘আমারও একটা প্রেমকাহিনী আছে’। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে টেলিফিল্মটির চিত্রনাট্য লিখেছেন মাসুম শাহরিয়ার এবং পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয়ে আছেন তিশা, ইরফান সাজ্জাদ, সিয়াম, আনিসুল হক, সাবেরী আলম প্রমুখ। ‘লেখকের সঙ্গে ইভার যোগাযোগ হয় হঠাৎ করেই। ইভা লেখককে চিনতে পেরে কথাচ্ছলেই বলে, আমারও কিন্তু একটা প্রেমের গল্প আছে। সেমিনারে যোগ দিতে আসা লেখকের হাতে সময় ছিল, কাজেই লেখকের আগ্রহেই ইভা গল্প বলতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত ইভা পুরো গল্পটা শেষ করে না। লেখক জানতে চায়, তারপর? ইভা এর পরের গল্প লেখককে ভেবে নিতে বলে। লেখক ইভার কাছ থেকে বিদায় নেয়ার সময় বলে, গল্প শেষ করতে নেই। আরব্য রজনীর শেহেরজানের উদাহরণ টানে। পেছন ফিরে তাকাতেই লেখক দেখে ইভার চোখে অশ্রুবিন্দু।
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন
ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের
চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক
ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ
‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির
দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
বিশেষ টেলিফিল্ম আমারও একটা প্রেমকাহিনী আছে
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭
- 420
Tag :
জনপ্রিয় সংবাদ


























