ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

ফের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড

বাঙালী কণ্ঠ নিউজঃ ফের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে টাইমস সাময়িকী। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং অনুযায়ী এ বছরও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থানটি দখলে রেখেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

তবে এ বছর তালিকার দু’ নম্বরে উঠে এসেছে গত বছরের তালিকায় চার নম্বরে থাকা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, গত ১৩ বছরে এই প্রথমবার বিশ্বসেরার তালিকার প্রথম দু’টি স্থানেই দুই ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। তালিকার পঞ্চম স্থানটিও মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি এর দখলে।

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম দশের ছ’টিই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দখলে। তালিকার প্রথম দশে মার্কিন ও ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলির আধিপত্যের মধ্যেও জায়গা করে নিয়েছে সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি জুরিখ। তালিকার নয় নম্বরে রয়েছে সুইজারল্যান্ডের এই বিশ্ববিদ্যালয়টি।

এই তালিকা তৈরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির গবেষণামূলক উৎকর্ষ, মোট ছাত্রছাত্রী সংখ্যা, বিভাগ, বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা ইত্যাদি আরো নানা খুঁটিনাটি দিক বিবেচনা করে দেখা হয়।

অন্যদিকে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম আড়াইশোয় কোনো ভারতীয় বিশ্ববিদ্যালয়ের নাম নেই। তবে তালিকার ২৫১ থেকে ৩০০ নম্বরের মধ্যে স্থান পেয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি)।

এছাড়া টাইমস এর এই সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়ের ঠাঁই হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ফের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড

আপডেট টাইম : ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭