ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শাকিব-শুভশ্রীর শুটিংয়ে বাধা দেয়া যাবে না, কলকাতা হাইকোর্টের নির্দেশ

বাঙালী কণ্ঠ নিউজঃ ছবির শুটিংয়ে কলাকুশীবদের বাধা দিতে পারবে না কলকাতার সিনে ফেডারেশন (ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া)। এস কে মুভিজের মামলার প্রেক্ষিতে গতকাল অন্তর্বর্তিকালীন নির্দেশে একথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ নিয়ে খুশি এস কে মুভিজ। বাংলা সিনেমার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের রায় গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিনেমা শিল্পের সঙ্গে জড়িতদের একাংশ।

জুন মাসে লন্ডনে চালবাজ ছবির শুটিং আটকে দেওয়ার অভিযোগ ওঠে সিনে ফেডারেশনের বিরুদ্ধে। মাঝপথে শুটিং বন্ধ করে কার্যত বাধ্য হয়ে কলকাতা ফিরে আসতে হয় প্রযোজক, ছবির কলাকুশীলব ও টেকনিশিয়ানদের। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের (পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই) বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। তিনি যদিও সেসব অভিযোগ অস্বীকার করেন। পালটা দোষারোপ করেন প্রযোজক সংস্থাকে। ফেডারেশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে প্রযোজক সংস্থা। গতকাল ছিল সেই মামলার শুনানি। শুনানিতে বিচারপতি সৌমেন সেন বলেন, শুটিংয়ে কাজ করার জন্য ফেডারেশন কোনও কলাকুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তা সিনেমা শিল্পের ভাবমূর্তি নষ্ট করবে। কোর্টের অনুমতি ছাড়া ফেডারেশন কলাকুশীলবদের বিরুদ্ধে কোনওরকম ব্যব্স্থা নিতে পারবে না। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ফেডারেশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে খুশি প্রযোজক সংস্থা। এস কে মুভিজ়ের অশোক ধানুকা জানান, তিনি খুশি। কোর্টে যেতে চাননি। ফেডারেশনের কারণে বাধ্য হয়ে তাঁদের কোর্টের দ্বারস্থ হতে হয়। তিনি এরাজ্যের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে চান। ফেডারেশনের সঙ্গে আলাপ আলোচনা করতে রাজি আছেন। প্রসঙ্গত, এখন লন্ডনে চলছে চালবাজ ছবির শুটিং। চলতি বছরের ১৫ ডিসেম্বর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

শাকিব-শুভশ্রীর শুটিংয়ে বাধা দেয়া যাবে না, কলকাতা হাইকোর্টের নির্দেশ

আপডেট টাইম : ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭