ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

প্রভাসের ‘সাহো’তে’ শ্রদ্ধা কাপুর

বাঙালী কণ্ঠ নিউজঃ তেলেগু সিনেমার ‘ইয়ং রেবেল’ খ্যাত অভিনেতা প্রভাস। বাহুবলি সিনেমার মাধ্যমে ভারতের বাইরেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এ কারণে তার পরবর্তী সিনেমা সাহো শুরু থেকেই রয়েছে আলোচনায়।

সাহো সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে হায়দরাবাদে গিয়েছেন এ অভিনেত্রী। প্রভাসের সঙ্গে কাজ করার ব্যাপারে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

সিনেমায় শ্রদ্ধার চরিত্রটি কেমন হবে তা নিয়ে ভক্তদের কৌতূহল অনেক। শোনা যাচ্ছে, এতে দুটি চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘শ্রদ্ধা এতে দুটি চরিত্রে অভিনয় করবেন। দুটি চরিত্রই খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি চরিত্র খুবই আমুদে এবং কয়েকটি অ্যাকশন স্টান্টও করতে দেখা যাবে। অন্য চরিত্রটি শান্তশিষ্ট। তেলেগু, হিন্দি ও তামিল ভাষার এ সিনেমাটির জন্য তেলেগু ভাষা শিখছেন শ্রদ্ধা।’

এর আগে প্রভাসের সঙ্গে অভিনয়ের ব্যাপারে আগ্রহের কথা জানিয়ে শ্রদ্ধা বলেছিলেন, ‘বাহুবলির (প্রভাস) সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে আছি। দুর্ভাগ্যবশত আমাদের এখনও দেখা হয়নি, তবে নিয়মিত ফোনে কথা ও খুদে বার্তা আদান প্রদান হয়। আমরা এই মাসেই শুটিং শুরু করব।’

সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও সাহো সিনেমাটিতে আরও অভিনয় করছেন, নীল নিতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, মন্দিরা বেদি প্রমুখ। সাহো সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

প্রভাসের ‘সাহো’তে’ শ্রদ্ধা কাপুর

আপডেট টাইম : ০১:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭