ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম বাঙালী কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করতে যাবেন।’

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানও প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার বিষয়টি বাঙালী কণ্ঠকে নিশ্চিত করেছেন।

গত ২৫ আগস্ট মিয়ানমারের কয়েকটি তল্লাশিচৌকিতে উগ্রবাদীদের হামলার সূত্র ধরে রাখাইন রাজ্যে দমন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ। মুসলিমদের উপর নির্যাতন, জুলুম, নিপীড়ন, ঘর বাড়িতে আগুন, মানুষ হত্যা অব্যাহত রেখেছে মিয়ানমারে সামরিক বাহিনী ও রাখাইন সন্ত্রাসীরা।

জাতিগত বিরোধ ও ধ্বংস লীলার পর প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারে ঢল নামে রোহিঙ্গাদের। এদের বেশিরভাগই নারী ও শিশু। পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে অনেকের আশ্রয়কেন্দ্রে ঠাঁই হলেও তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে (ক্যাম্প) খাদ্য ও পানি সংকট চরম আকার ধারণ করায় শরণার্থী হিসেবে আসা রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭