ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

আরেফিন সিদ্দিক নিজ বিভাগে যোগ দিলেন

বাঙালী কণ্ঠ নিউজঃ আট বছর সাত মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে নিজ বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগ দিয়েছেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিভাগীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার সকাল ১১টা ৪০ মিনিটে যোগদানপত্রে সই করেন তিনি। সকাল সাড়ে এগারটার দিকে তিনি কলা ভবনে পৌঁছানোর আগে সেখানে উপস্থিত ছিলেন তার বিভাগের সহকর্মীরা। এসময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান তারা। বিভাগের চেয়ারপার্সনের কক্ষে তাকে স্বাগত জানান অন্য সহকর্মীরা। এরপর যোগদানপত্রে সই করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিভাগীয় সূত্রে জানানো হয়, এখন থেকে তিনি শিক্ষকতাসহ বিভাগের নিয়মিত কার্যক্রমে অংশ নেবেন।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক একাধিক মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্ব পালন করে ২০০৯ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পান। এরপর ২০১৩ সালের আগস্টে তিনি সিনেট সদস্যদের নির্বাচিত প্যানেলের মাধ্যমে রাষ্ট্রপতি আবারো তাকে নিয়োগ দেন। চলতি বছর আগস্টের ২৪ তারিখে তিনি উপাচার্য হিসেবে চার বছরের মেয়াদ শেষ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

আরেফিন সিদ্দিক নিজ বিভাগে যোগ দিলেন

আপডেট টাইম : ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭