ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

শিশুদের ঘাড়ে বইয়ের বোঝা, অভিভাবকদের দুষলেন শিক্ষামন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ শিশুদের ঘাড়ে বইয়ের অতিরিক্ত বোঝার জন্য অভিভাবকদের দুষলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বইয়ের ওজন সর্বসাকুল্যে এক কেজির বেশি না। কিন্তু কেউ যদি এই বইয়ের সঙ্গে ১০ কেজি ওজনের ব্যাগ, পাঁচ কেজি ওজনের নাস্তা, এক কেজি ওজনের পানি কিনে দেয় তাইলে আমাদের তো কিছু করার থাকে না। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। পাঠ্যপুস্তক পরিমার্জন টিমের নবম-দশম শ্রেণির বিজ্ঞানের ছয়টি বইয়ের পরিমার্জিত সংস্করণ হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘তবে এটা ঠিক ক্লাস সিক্সে উঠে একসঙ্গে অনেকগুলো বই বেড়ে যায়। এ বিষয়ে আমরা সবাই একমত। এর কারণও আছে। জ্ঞান বেড়ে যায়। বইও বেড়ে যায়। পড়ার পরিধিও বাড়ে। এসব কারণে বইও বাড়ে। তবে আস্তে আস্তে উপরে উঠলে হয়তো বই কমে যাবে। কিন্তু পড়ার পরিধি বাড়বে।’

মন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের চমৎকার বই দিতে চাই। সেই লক্ষ্যে মাধ্যমিকের ১২টি বই পরিমার্জনের সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে আমরা পাঁচটি বই চমৎকার পরিমার্জিতভাবে পেয়েছি। আজকে পেলাম ছয়টি বই। আর একটি বই বাকি। সেটিও খুব শিগগিরই পেয়ে যাবো। আশা করছি আগামী ১ জানুয়ারিতে সব শিক্ষার্থী পরিমার্জিত বই পাবে।’

সংবাদ সম্মেলনে বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব রুহী রহমাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

শিশুদের ঘাড়ে বইয়ের বোঝা, অভিভাবকদের দুষলেন শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭