ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

শিক্ষার মান কমছে না, বাড়ছে

বাঙালী কণ্ঠ নিউজঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মান কমছে না বরং দিনদিন বাড়ছে। তবে যা দরকার তা হয়তো হচ্ছে না।

তিনি আরো বলেন, সুখপাঠ্য করতে পর্যায়ক্রমে সব কটি পাঠ্যবই উন্নত করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এক দিনে তো সব সম্ভব নয় তাই পর্যায়ক্রমে সব কটি বই উন্নত করা হবে।

অনুষ্ঠানে নবম-দশম শ্রেণির যে ১২টি বই পরিমার্জন করে সুখপাঠ্য করা হয়েছে। তার মধ্যে বিজ্ঞানের ছয়টি পরিমার্জিত বইয়ের অনুলিপি ও ছাপার জন্য সিডি শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেয় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক মো. কায়কোবাদের নেতৃত্বাধীন কমিটি।

পরিমার্জিত বইগুলো হলো রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, গণিত ও উচ্চতর গণিত। ২০১৮ সালের জানুয়ারিতেই শিক্ষার্থীরা এসব পরিমার্জিত বই পাবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত শিক্ষাসচিব চৌধুরী মুফাদ আহমেদ ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

শিক্ষার মান কমছে না, বাড়ছে

আপডেট টাইম : ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭