ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মাইলফলকে শাকিব-বুবলির ‘দিল দিল দিল’ (ভিডিও)

বাঙালী কণ্ঠ নিউজঃ আর মাত্র সাড়ে ৫ লাখ দর্শক হলে প্রথম বাংলা গান হিসেবে ইউটিউবে ২ কোটির মাইলফলক স্পর্শ করবে ‘দিল দিল দিল’।

এ প্রসঙ্গে নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন বুবলি। তিনি লিখেছেন, সবাইকে অভিবাদন !! ইউটিউব চ্যানেলে প্রথম এবং একমাত্র বাংলা গান হিসেবে ২ কোটির মাইলফলক উদযাপনের জন্য প্রস্তুত থাকেন…

গত কোরবানির ঈদে ইউটিউবে ঝড় তুলেছিল বসগিরি ছবির ‘দিল দিল দিল’ শিরোনামের গানটি। চমৎকার কথামালায় সাজানো এই গানের শাকিব খান ও বুবলির নাচ রীতিমত চমকে দিয়েছিল সবাইকে।

ললিপপের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ গানটি তখন মাত্র ১ দিনেই ২ লাখেরও বেশিবার দেখেছিল দর্শকরা। এক বছর পর আবারও আলোচনায় গানটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গানটি দেখে ফেলেছেন ১ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ৮৪১ জন দর্শক।

‘দিল দিল দিল’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান এবং কনা। গানের কথা লিখেছেন কবির বকুল। সুর করেছেন শওকত আলী।

বলিউডের আদিল শেখের কোরিওগ্রাফিতে ‘দিল দিল দিল’ গানটি থাইল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে দৃশ্য ধারণ করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মাইলফলকে শাকিব-বুবলির ‘দিল দিল দিল’ (ভিডিও)

আপডেট টাইম : ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭