ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী এবার ওপেনএআইয়ের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন ফরিদপুরে আওয়ামী লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত আপনার প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দিন: স্পিকার ইনফরমেশন আছে—১৯ তারিখ ঘিরে বড় নাশকতার পরিকল্পনা চলছে: সংসদে শফিকুর রহমান ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ

বিএনপির ইফতারে বিদিশা

প্রথমবারের মতো বিএনপির ইফতারে অংশ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।

আজ শনিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহবানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে অনুষ্ঠানের মঞ্চের সামনের একটি টেবিলে বিদিশা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদের সাথে বসেন।

ইফতারে অংশ নেয়া প্রসঙ্গে বিদিশা সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো বিএনপির ইফতারে এসেছি। এ সময় পাশ থেকে শামা ওবায়েদ যোগ করেন, আমরা দেশের সব রাজনৈতিক দলকেই ইফতারের দাওয়াত দিয়েছি। বিদিশাকেও ইফতারের আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আমন্ত্রণ গ্রহণ করেই এসেছেন।

প্রসঙ্গত, রাজনৈতিক নেতাদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরেও ক্ষমতাসীন আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক

বিএনপির ইফতারে বিদিশা

আপডেট টাইম : ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০১৬