ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ছাত্রদল সেক্রেটারি ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

কাফনের কাপড়ে ভয় পাওয়ার কিছু নেই : নাসিম

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উদ্দেশ্যে জাসদ কার্যালয়ে কাফনের কাপড় পাঠানোর নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কাপুরুষদের এমন কর্মকাণ্ডে ভয় পাওয়ার কিছু নেই।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক যৌথসভায় তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, শুনলাম জাসদের অফিসে

হাসানুল হক ইনুর উদ্দেশ্যে কাফনের কাপড় পাঠিয়েছে।  বিভিন্ন সময় গুপ্তহত্যা করা হচ্ছে।  ওরা কাপুরুষ, ওদের আমরা ভয় পাই না।  আপনারাও কেউ ভয় পাবেন না।

তিনি বলেন, গুপ্তহত্যার বিরুদ্ধে প্রগতিশীলদের ঐক্যবদ্ধ হতে হবে।  জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে ১৯ জুন মানববন্ধনে ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ দিতে হবে।

নাসিম বলেন, জনগণকে এ গুপ্তহত্যার বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।  ঘরে বসে থাকার সময় এখন আর নেই।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, অপর অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়াসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

কাফনের কাপড়ে ভয় পাওয়ার কিছু নেই : নাসিম

আপডেট টাইম : ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০১৬