ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কলকাতার ইতিহাসে শীর্ষ ছবির তালিকায় শাকিবের ‘শিকারি’ ও ‘নবাব’

বাঙালী কণ্ঠ নিউজঃ গেল বছরে যৌথ-প্রযোজনার ‘শিকারি’ ছবির মধ্য দিয়ে কলকাতার সিনেমায় নাম লেখান দেশের সুপারস্টার অভিনেতা শাকিব খান। প্রথম ছবি দিয়েই তিনি সেখানে জোরদার একটা অবস্থান তৈরি করে ফেলেন। সেখানকার শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে তার উপর চোখ পড়ে বাঘা বাঘা নির্মাতাদেরও। যার ফলশ্রুতি চলতি বছরে ফের যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ দিয়ে কলকাতায় আলোড়ন ফেলে দেয় ছবিটি। আর এবার শাকিবের সেই ‘নবাব’ ছবিটিই জায়গা করে নিলো কলকাতার ইতিহাসে ব্যবসাসফল শীর্ষ দশ সিনেমার তালিকায়!

গেল বছরে ‘শিকারি’র মধ্য দিয়ে কলকাতায় পা রেখেই মাৎ করে চলেছেন ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খান। চলতি বছরে কলকাতার একাধিক প্রযোজকের সিনেমায় অভিনয় করেন শাকিব। এরমধ্যে গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার আলোচিত ‘নবাব’ ছবিটি। যা এরইমধ্যে কলকাতার ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর মধ্যে স্থান করে নিয়েছে।

সেপ্টেম্বরের প্রথম দিনেই কলকাতার ব্যবসাসফল ছবির তালিকা হালনাগাদ করা হয়েছে উইকিপিডিয়াতে। যেখানে কলকাতার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী মোট তেইশটি সিনেমার নাম দেয়া হয়। অথচ সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো মোট তেইশটি সিনেমার মধ্যে দুইটি সিনেমায় শাকিব খানের!

সর্বোচ্চ আয় করা মোট তেইশটি ছবির তালিকায় শাকিবের ‘নবাব’ আছে ছয় নম্বর অবস্থানে। আর ‘শিকারি’ ছবিটি আছে ২২ নম্বরে। ৯ কোটি ১০ লাখ রুপি করে ‘নবাব’ ছয় এবং সাড়ে পাঁচ কোটি রূপি আয় করে ২২ নম্বরে আছে ‘শিকারি’।

তালিকায় প্রথমে আছে কলকাতার জনপ্রিয় নায়ক দেব অভিনীত কমলেম্বর মুখার্জীর তুমুল আলোচিত ছবি ‘চাঁদের পাহাড়’। ১৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবির আয় ২০ কোটি রুপি। দ্বিতীয় অবস্থানে আছে বস-টু। তারকা অভিনেতা জিৎ অভিনীত ছবির নির্মাণ ব্যয় সাড়ে ৬ কোটি রুপি হলেও ছবিটি মোট আয় করেছে ১০ কোটি ৩০ লাখ। এরপর যথাক্রমে আছে পাগলু (৯ কোটি ৯২ লাখ), সাথী (৯ কোটি ৭৮ লাখ), পরান যায় জ্বলিয়া রে (৯ কোটি ৪৮ লাখ)। তালিকায় শাকিব খানের নবাব- এর পরে আছে রংবাজ [কলকাতা] (৯কোটি), গেম (৯ কোটি), প্রাক্তন (সাড়ে ৮ কোটি) এবং চ্যাম্প (৮ কোটি)।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কলকাতার ইতিহাসে শীর্ষ ছবির তালিকায় শাকিবের ‘শিকারি’ ও ‘নবাব’

আপডেট টাইম : ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭