ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

বাদ পড়তে পারে ব্রাজিলও

কোপা আমেরিকায় কঠিন সমীকরণের মধ্যে পড়ে গেছে কার্লোস দুঙ্গার শিষ্যরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পেরু। একই দিনে হাইতির মুখোমুখি হবে ইকুয়েডর। তাতে যদি ইকুয়েডর জিতে যায়, আর পেরুর কাছে ব্রাজিল হেরে যায় তাহলে আসর থেকে বিদায় নিতে হবে তাদের। অবশ্য পয়েন্ট সমান হলে গোল ব্যবধানে এগিয়ে থাকার সম্ভাবনা ব্রাজিলেরই বেশি।

‘বি’ গ্রুপে থাকা ব্রাজিল প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। আর দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে জিতেছিল ৭-১ গোল। অন্যদিকে পেরু প্রথম ম্যাচে হাইতিকে হারিয়েছিল ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল। ফলে ব্রাজিল ও পেরু সমান ৪ পয়েন্ট অর্জন করেছে। আর ইকুয়েডর ২ পয়েন্ট পেয়েছে।

শেষ ম্যাচে ইকুয়েডর হাইতির বিপক্ষে জিতলে মোট ৫ পয়েন্ট অর্জন করবে। আর পেরু জিতলে দলটির পয়েন্ট হবে ৭। আর তাহলে ব্রাজিলের পয়েন্ট হবে ৪। ফলে শীর্ষ দুটি স্থানে থেকে পেরু ও ইকুয়েডর কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে।

বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৪টায় হাইতির বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। নিউ জার্সিতে অনুষ্ঠেয় ম্যাচের পর সকাল সাড়ে ৬টায় শুরু হবে পেরু- ব্রাজিল ম্যাচ। ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

বাদ পড়তে পারে ব্রাজিলও

আপডেট টাইম : ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০১৬