ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ঢাবির ‘গ’ ইউনিটে কমেছে প্রতিযোগীর সংখ্যা

বাঙালী কণ্ঠ নিউজঃ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার এই ইউনিটের অধীনে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হবে। ১১টা পর্যন্ত চলা ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০ আসনের বিপরীতে মোট ২৯ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সেই হিসেবে আসন প্রতি ২৩ শিক্ষার্থী লড়াই করবেন। অথচ গত বছরের ভর্তি পরীক্ষার আসন প্রতি এই সংখ্যা ছিল ৩৩ জন। গতবার ১২৫০ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৪২ হাজার ১২৪ জন। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় আবেদনকারীর সংখ্যা কমেছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাই স্কুল, আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজ এবং অগ্রণী স্কুল ও কলেজ।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন সব ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র আনতে নিষেধ করা হয়েছে। পরীক্ষার সময় ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

ঢাবির ‘গ’ ইউনিটে কমেছে প্রতিযোগীর সংখ্যা

আপডেট টাইম : ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭