ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

রো‌হিঙ্গারা কি আ.লী‌গের আত্মীয়

বাঙালী কণ্ঠ নিউজঃ রোহিঙ্গাদের ত্রাণ দিতে বাঁধা দেয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, রো‌হিঙ্গারা কি আওয়ামী লীগ এবং জেলা প্রশাসক‌দের আত্মীয় যে বিএন‌পি তা‌দের ত্রাণ দি‌তে পার‌বে না।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকা‌লে জাতীয় প্রেসক্ল‌া‌বের সাম‌নে রো‌হিঙ্গ‌া‌ গণহত্যা ব‌ন্ধের দাবিতে তা‌রেক জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে জয়নুল আবদিন ফারুক এসব কথা ব‌লেন।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‌‘আপ‌নি য‌দি স‌ত্যিই ভোটে বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী হন, ত‌বে কেন বিএন‌পির কা‌জে বাধা দেন।’

এ সময় বিএনপি নেতা আরও ব‌লেন, ‘আপনারা (আওয়ামী লীগ) বল‌ছেন, বিএনপি ত্রাণ দি‌য়ে রাজনী‌তি কর‌তে চায়। আপনারা বোঝেন ক্ষমতা আর লুটপাট। বিএন‌পির ত্রাণ আট‌কে দি‌য়ে‌ছেন। তাতে কিছু আসে যায় না। রো‌হিঙ্গা‌দের আশ্রয়, খাওয়া-দাওয়ায় আমরা আর আপনাদের বিশ্বাস কর‌তে পার‌ছি না।’

আপনাদের ১০ টাকা কে‌জি চাল, ঘ‌রে ঘ‌রে চাক‌রি, বিদ্যুৎ, নির‌পেক্ষ নির্বাচন দেয়ার আশ্বাস এখন আর কেউ বিশ্বাস করে না বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

সর্বদলীয় আলোচনার মাধ্যমে রো‌হিঙ্গা‌ সমস্যার সমাধান এবং তাদের আশ্রয়, খাওয়া-দাওয়া, নিরাপত্তা নি‌শ্চিত করারও দা‌বি জানান বিএনপির এই নেতা।

মানববন্ধনে উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলালসহ অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

রো‌হিঙ্গারা কি আ.লী‌গের আত্মীয়

আপডেট টাইম : ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭