ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণ

বাঙালী কণ্ঠ নিউজঃ লন্ডনের পাতাল রেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, লন্ডনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফুলহাম এলাকার পার্সনস গ্রিস স্টেশন থেকে সকাল ৮টা ২০ মিনিটে পুলিশ ও প্যারামেডিক্যাল ইউনিটের কাছে ফোন আসে। স্টেশন থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, সুপারমার্কেটের একটি ব্যাগের ভেতরে সাদা একটি বালতির ভেতরে আগুন জ্বলছে। তবে বিস্ফোরণে টিউব ট্রেনটির বেশি ক্ষতি হয়নি। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা কমপক্ষে এক ব্যক্তিকে চেহারায় আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখেছেন। অন্যরা জানিয়েছেন, পার্সনস গ্রিন স্টেশনে সতর্ক সংকেত বেজে ওঠার পর আতঙ্কিত যাত্রীরা স্টেশন ছেড়ে বের হয়ে যেতে শুরু করেন।

অ্যালেক্স লিটলফিল্ড নামে এক তরুণ বলেছেন, ‘ আমি পার্সনস গ্রিন টিউব স্টেশনের একপাশ দিয়ে হাঁটছিলাম। এসময় আমি দেখলাম প্ল্যাটফর্মে থাকা প্রত্যেকে দৌঁড়াচ্ছে এবং তাদেরকে বিপর্যস্ত দেখাচ্ছিল। আমি পুলিশ কর্মকর্তা, অগ্নি নির্বাপন ইউনিট, অসংখ্য লোক এবং সশস্ত্র পুলিশ সদস্যদের দেখতে পেলাম।’

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গণমাধ্যম প্রযুক্তি বিষয়ক পরামর্শক রিচার্ড আইলমার হল জানান, তিনি কয়েকজন আহত লোককে দেখেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণ

আপডেট টাইম : ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭