ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শবনম বুবলীর সোজা কথা

বাঙালী কণ্ঠ নিউজঃ শবনম বুবলী গত ৬ই অক্টোবর থেকে এফডিসিতে নতুন ছবির শুটিং শুরু করেছেন। ছবির নাম ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’। এটি নির্মাণ করছেন উত্তম আকাশ। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান।

গতকাল এফডিসির তিন নম্বর ফ্লোরের মেকআপ রুমে বুবলী বলেন, আমার অভিনীত আগের ছবিগুলো দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। এজন্য দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। এবার নতুন এ ছবির গল্পটিও অসাধারণ। অন্য ছবির গল্পের সঙ্গে মিল খুঁজে পাবেন না দর্শকরা। আমার মনে হয় তারা এ ধরনের ছবিই পর্দায় দেখতে চান।

তিনি আরো বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা এখন তেমন ভালো না। তাই আমার সোজা কথা, ভালো কাজ দিয়েই ইন্ডাস্ট্রির সুদিন ফেরাতে হবে। সেই চেষ্টায় কাজ করে যাচ্ছি আমি। শাপলা মিডিয়ার ব্যানারের এ ছবির শুটিং ১১ই অক্টোবর পর্যন্ত টানা এফডিসিতে চলবে বলে জানা যায়। আর দর্শক এ ছবিতে বুবলীকে নোয়াখালীর মেয়ে হিসেবে অভিনয় করতে দেখবেন। এজন্য শুটিংয়ের আগে নোয়াখালীর ভাষাও রপ্ত করেছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, বুবলী অল্প সময়ে শাকিবের সঙ্গে জুটি হয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এ পর্যন্ত তার অভিনীত চারটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সবক’টি ছবিতেই তিনি নায়ক হিসেবে পেয়েছেন ঢালিউড কিং নায়ক শাকিব খানকে। মুক্তির পর ছবিগুলো দর্শকরা ভালোভাবে গ্রহণও করেছেন। বুবলীর অভিনয়ে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো রাজু চৌধুরীর ‘শ্যুটার’, শামীম আহমেদ রনীর ‘বসগিরি’, শাহাদৎ হোসেন লিটনের ‘অহংকার’ ও আবদুল মান্নানের ‘রংবাজ’।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

শবনম বুবলীর সোজা কথা

আপডেট টাইম : ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭