ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ছাত্রদল সেক্রেটারি ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

রায়ে সন্তুষ্ট নই, আপিল করবো

গাজীপুরে আওয়ামী লীগের সাবেক সাংসদ আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড বহাল রেখে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ১১ জনকে খালাস দেওয়া হয়েছে। হাইকোর্টের দেয়া এই রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহসান উল্লাহ মাস্টারের ছেলে ও সরকারদলীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল অসন্তোষ জানিয়েছেন।

বুধবার দুপুর ১টার দিকে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চের এই রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি এই প্রতিক্রিয়া জানান।

জাহিদ আহসান সাংবাদিকদের জানান, এই রায়ে কিছু আসামির মৃত্যুদন্ড বহাল রাখা হয়েছে। আর কিছু আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন ও কয়েকজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। আমরা রায়ে পুরোপুরি সন্তুষ্ট নই। পূর্ণাঙ্গ রায় পেলে আপিল করা হবে।

রায় ঘোষণার সময় জাহিদ আহসন রাসেলসহ ঐ ঘটনায় নিহতদের স্বজনরা আদালতে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

রায়ে সন্তুষ্ট নই, আপিল করবো

আপডেট টাইম : ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০১৬