ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শিশুদের জন্য ৩৮টি কাজ ঝুঁকিপূর্ণ: শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক এমপি বলেছেন, সরকার শিশুদের জন্য ৩৮টি কাজ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। শুধু আইন প্রণয়ন বা শাস্তির বিধান করলেই শিশুশ্রম নিরসন করা সম্ভব নয়, শিশুশ্রম নিরসনে প্রয়োজন পরিবারিক সচেতনতা।

রাজধানীর ব্রাক সেন্টার মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন : এসডিজি ও আমাদের করণীয়` শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) চেয়ারপারসন মো. এনামুল হক চৌধুরী। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ড. তোফায়েল আহমেদ, নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা টেরিডেস হোমসের কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবির এবং বিএসএএফ-এর পরিচালক আব্দুস শহিদ মাহমুদ প্রমুখ।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুজ্জামান ভূইয়া।

মুজিবুল হক বলেন, ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের সরিয়ে আনার লক্ষ্যে সরকার ২০১০ সালে জাতীয় শিশুশ্রম নিরসন নীতিমালা প্রণয়ন করেছে, আইএলও কনভেনশন-১৮২ সমর্থন করেছে ।

তিনি বলেন, শুধু আইন বা শাস্তির ভয় দেখিয়ে শিশুশ্রম সম্পূর্নরূপে বন্ধ করা সম্ভব নয়। শিশুশ্রম নিরসনে পরিবারিক সচেতনতা এবং সরকারী-বেসরকারী পর্যায়ে সমন্বয় বৃদ্ধি প্রয়োজন।সরকারী-বেসরকারী পর্যায়ে সমন্বয় করে পরিকল্পনা মাফিক কাজ করলে এ খাত থেকে সতের লাখ শিশু শ্রমিকের মধ্যে বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত তাদের সরিয়ে আনা সম্ভব।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

শিশুদের জন্য ৩৮টি কাজ ঝুঁকিপূর্ণ: শ্রম প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬