ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

নতুন দুই ছবি ঢাকায় ফিরেই

বাঙালী কণ্ঠ নিউজঃ বর্তমানে ‘চালবাজ’ ছবির শুটিংয়ে ভারতের হায়দরাবাদে রয়েছেন শাকিব খান। যৌথ প্রযোজনার এ ছবিটি পরিচালনা করছেন ভারতের জয়দ্বীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। ভারত থেকে ২৫শে অক্টোবর ঢাকায় ফেরার পর নতুন আরো দুটি ছবির কাজ শুরু করবেন শাকিব খান। তিনি মুঠোফোনে বাঙালী কণ্ঠকে বলেন, লন্ডনের অংশ শেষ করার পর বর্তমানে ‘চালবাজ’ ছবির শুটিং হচ্ছে ভারতের হায়দরাবাদে। এরপর এ ছবির বাংলাদেশ অংশের শুটিং করলেই চিত্রগ্রহণের কাজ শেষ হবে। আর ঢাকায় ফেরার পর নতুন আরো দুটি ছবির কাজ শুরু করবো। ছবি দুটির মধ্যে একটির নাম ‘মামলা হামলা ঝামেলা’। ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। এ মাসের শেষদিকে এ ছবির কাজ শুরু হবে। এছাড়া ‘কেউ কথা রাখেনি’ নামেও একটি ছবির কাজ শুরু হবে। আশা করছি, ভালো কিছু ছবি নতুন বছরে মুক্তি পাবে। এদিকে, শাকিবের ‘চালবাজ’ ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজ। অন্যদিকে, শাকিব খান কয়েকদিন আগে উত্তম আকাশের ‘আমি নেতা হব’
ছবির কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। আর বুবলীর সঙ্গে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ নামে নতুন একটি ছবির শুটিং কয়েকদিন এফডিসি ও আফতাবনগরের বিভিন্ন জায়গায় করেছেন শাকিব খান। শাপলা মিডিয়ার প্রযোজনায় এ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন শবনম বুবলী। জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পাঁচটি ছবিতে নায়ক হিসেবে কাজ করবেন শাকিব খান। এরমধ্যে ‘আমি নেতা হব’ ও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ নামে দুটি ছবির কাজ করেছেন ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

নতুন দুই ছবি ঢাকায় ফিরেই

আপডেট টাইম : ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭