ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

‘ঢাকা অ্যাটাক’ দেশের সীমানা ছাড়িয়ে

বাঙালী কণ্ঠ নিউজঃ সময়ের সবচেয়ে আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’। মুক্তির পরই পরই এ ছবি নিয়ে ছিল ব্যাপক সাড়া। সাধারণ দর্শক ছাড়াও ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে গেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে দেশের এমপি-মন্ত্রীরাও। সর্বমহলে ব্যাপক প্রশংসিত দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ এবার দেশের সীমানা ছাড়িয়ে যাচ্ছে বিদেশে।

শিগগিরই যুক্তরাষ্ট্র, কানাডা এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মুক্তি দেওয়া হবে ছবিটি। বিদেশের মাটিতে দেশি ছবির বাজার গড়ার লক্ষে এ উদ্যোগ হাতে নিয়েছে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। তারা কানাডা, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমানে মুক্তি দেওয়ার পদক্ষেপ নিয়েছে ছবিটি। পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো জানায়, আগামী ২০ অক্টোবর যুক্তরাষ্ট্র আর কানাডায় মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’। আর সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমানে মুক্তি পাবে ২৭ অক্টোবর।

চলতি মাসের ৬ অক্টোবর বাংলাদেশের ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ঢাকা অ্যাটাক’। রোমাঞ্চকর ও নাট্যধর্মী চলচ্চিত্র এটি। ছবিটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। রচনা করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানী সানোয়ার। ছবিটি যৌথভাবে প্রযোজনা করে থ্রি হুইলারস ফিল্মস, স্প্ল্যাশ মাল্টিমিডিয়া ও কিউ-প্লেক্স কমিউনিকেশন।

ঢাকায় একাধিক খুন ও বোমা বিস্ফোরণের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অবস্থান চিত্রিত হয়েছে এই ছবিতে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন এবং কাজী নওশাবা আহমেদ। এছাড়াও আছেন নায়ক আলমগীর, আফজাল হোসেন ও সৈয়দ হাসান ইমামের মতো দক্ষ অভিনেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

‘ঢাকা অ্যাটাক’ দেশের সীমানা ছাড়িয়ে

আপডেট টাইম : ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭