ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

শাকিব খান শাপলা মিডিয়ার কোন ছবিতে কাজ করবেন না

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে এ প্রযোজনা প্রতিষ্ঠানের দুটি সিনেমায় কাজ করছেন তিনি। এছাড়া কয়েকটি নতুন সিনেমায় কাজ করার কথাও শোনা যাচ্ছে চলচ্চিত্র পাড়ায়। এসব সিনেমায় কয়েকজন নতুন নায়িকা শাকিব খানের বিপরীতে কাজ করবেন বলে সংবাদও প্রকাশিত হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিব্রত শাকিব।

কারণ এসব বিষয়ে কিছুই জানেন না শাকিব খান। সঙ্গত কারণে তিনি শাপলা মিডিয়ার আর কোনো নতুন সিনেমায় কাজ করবেন না। এ তথ্য জানিয়েছেন শাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র।

এ প্রসঙ্গে সূত্রটি বলেন, ‘শাকিব খানের সঙ্গে কথা না বলেই প্রযোজনা প্রতিষ্ঠানটি নতুন নতুন নায়িকা নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিচ্ছে। যে কারণে শাকিব আর শাপলা মিডিয়ার সিনেমায় কাজ করবেন না। শাপলা মিডিয়ার একটি সিনেমার কাজ শেষ করেছেন আর একটি সিনেমার কাজ হাতে রয়েছে। এটির কাজ শেষ করে এ প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না শাকিব।’

এ বিষয়ে জানতে চাইলে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘শাকিব খান এখন দেশের বাইরে। তিনি আমার সিনেমায় কাজ করবেন।’
নতুন যে দুই নায়িকার নাম ঘোষণা করা হয়েছে সে বিষয়ে শাকিব খান অবগত ছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে সেলিম খান বলেন, ‘হ্যাঁ, শাকিব খান অবগত ছিলেন।’

শাকিব খান বর্তমানে হায়দরাবাদে রামুজি ফিল্ম সিটিতে ‘চালবাজ’ সিনেমার শুটিং করছেন। এ সিনেমায় তার বিপরীতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। যৌথ প্রযোজনার  এ সিনেমাটি পরিচালনা করছেন অনন্য মামুন ও জয়দীপ মুখার্জি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

শাকিব খান শাপলা মিডিয়ার কোন ছবিতে কাজ করবেন না

আপডেট টাইম : ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭