ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমাম সমাজ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

ঈদকে সামনে রেখে ইনজেকশন-পাউডার দিয়ে ফুলানো হচ্ছে গরু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঈদকে সামনে রেখে ইনজেকশন ও পাউডার জাতীয় ভিটামিন প্রয়োগ করে ফুলানো হচ্ছে গরু। অধিক মুনাফা লাভের আশায় এক শ্রেণীর অসাধু ফরিয়ারি গরু ব্যবসায়ীরা দেদারসে এসব কাজ কারবার করছেন। বাদ পড়ছে না গরু পালনকারীরাও, তারা অধিক মুনাফার স্বপ্ন নিয়ে এসব ক্ষতিকর ভিটামিন প্রয়োগে ঝুঁকছেন।

অবলা এ পশুকে ফুলাতে পশু চিকিৎসকদের প্ররোচনায় বিভিন্ন কোম্পানির ভিটামিন জাতীয় ঔষধ প্রয়োগ করা হচ্ছে বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়। ইনজেকশন ও পাউডার প্রয়োগে চোখে পড়ছে শহর সহ গ্রামগঞ্জে অর্থ লোভী গরু পালনকারীদের বাড়িতে।

গরু মোটা তাজা করণ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ইউএলও) মোঃ আবুল কালাম আজাদ এর নিকট জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এদিকে সামনে ঈদকে টার্গেট করে কম দামি ও অল্প বয়সী গরু কিনে মোটা তাজা করণের মাধ্যমে চড়া দামে বিক্রয়ের আভাস পাওয়া গেছে। বর্তমানে পৌর শহরের গবাদি পশুর ঔষধ দোকানগুলোতে রেকর্ড পরিমাণ অবৈধ ভাবে মোটা তাজা করণ ইনজেকশন, ঔষধ, বিভিন্ন ভিটামিন জাতীয় পাউডার উচ্চ মূল্যে বিক্রয় করছেন।

এর মধ্যে এমোভিট- জি, ডিজিটাপ, এসল, মেটাফস, ট্রেসল, মেগাভিট- ডি মজুদ রয়েছে। এছাড়াও ষ্ট্রেরয়েড জাতীয় হরমোন, পামবড়ি বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার নেতৃত্বে ৫ সদস্যের তদারকি টিম বাড়ি বাড়ি গিয়ে এসব তদারকি করার কথা থাকলেও এ উপজেলা কোনটিই নেই। এখানে রয়েছে সরিষের ভূত।

অপরদিকে কিছু অল্প শিক্ষিত লোকজন সাময়িক ভাবে পশু চিকিৎসকের ট্রেনিং নিয়ে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে গিয়ে তাদের চিকিৎসা দিতে দেখা যায়। তাছাড়া শহর সহ গ্রামাঞ্চলে হরহামেসেই এরা অর্থের বিনিময়ে চিকিৎসা দিয়ে আসছে। পক্ষান্তরে অবৈধ আয়ের উৎসকারী ব্যক্তি ও ঈদ আমাজের লোকজনের মধ্যে মোটা তাজা গরু কিনতে লক্ষ্য করা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

ঈদকে সামনে রেখে ইনজেকশন-পাউডার দিয়ে ফুলানো হচ্ছে গরু

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০১৬