ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

অনুষ্কা শেটির অনেক গুণ

বাঙালী কণ্ঠ নিউজঃ ‘দেবসেনা’ অনুষ্কার আসল নাম জানেন ? শুধু অভিনয় নয়, সুপার ট্যালেন্টেড এই অভিনেত্রীর কিন্তু রয়েছে আরও নানা গুণ। অভিনয় করেছেন একাধিক তেলুগু এবং তামিল ছবিতে।
জানেন কি অভিনয় জগতে পা রাখার আগে অনুষ্কা যোগা প্রশিক্ষক ছিলেন ? শরীরচর্চায় বরাবরই আগ্রহ রয়েছে অনুষ্কার। অভিনেত্রী হওয়ার পরেও কিন্তু যোগভ্যাস ছাড়েননি তিনি।
অনুষ্কা কিন্তু বাহুবলীর ‘দেবসেনা’র আসল নাম নয়। তার নাম সুইটি শেট্টি। কিন্তু অনুষ্কা নামেই দক্ষিণে সর্বাধিক পরিচিতি পান এই অভিনেত্রী।
শুধু অভিনয় নয়, পড়াশোনাতেও সমান মেধাবী অনুষ্কা। বেঙ্গালুরুর মাউন্ট কারমেল কলেজ থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক ডিগ্রি রয়েছে অনুষ্কার।
‘দেবসেনা’ চরিত্রে অভিনয়ের আগে অনুষ্কা নজর কেড়েছিলেন ‘অরুন্ধতী’ চরিত্রে। একজন সর্বগুণসম্পন্না, অস্ত্র চালনায় পারদর্শী রানির চরিত্রে অভিনয় করে মন কেড়েছিলেন কোটি কোটি ভক্তের।
অডিশন দিতে নাকি কোনো দিনই আগ্রহ ছিল না অনুষ্কার। অভিনয় জগতে প্রবেশ করার আগে এক রকম জোর করেই অডিশন দিয়েছিলেন অনুষ্কা। প্রথম অডিশনেই তাকে পছন্দ হয়ে যায় দক্ষিণী সুপারহিরো নাগার্জুনের। তার প্রথম অভিনীত ‘সুপার’ ছবি বক্স অফিস কাঁপিয়ে দেয়।  তেলুগু ছবি ‘মহা নন্দী’তে অভিনয়ের পরেই লাইমলাইটে চলে আসেন অনুষ্কা। জানেন কি এক একটি ছবি করতে তিন কোটি দর হাঁকেন অনুষ্কা? ‘রুধরামা দেবী’ ছবির জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।
লন্ডনে ছুটি কাটাতেই বেশি পছন্দ করেন অনুষ্কা। কালো রঙের পোশাক তার খুবই পছন্দের। ভালবাসেন চিকেনের যেকোনো ডিশ।
দক্ষিণী ছবির প্রযোজক ক্রিশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হয়। পরে প্রভাসের সঙ্গেও তার নাম জড়ায়।- সংবাদমাধ্যম
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

অনুষ্কা শেটির অনেক গুণ

আপডেট টাইম : ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭