ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আজ নৌবাহিনীর ৪ যুদ্ধ জাহাজ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

বাঙালী কণ্ঠ নিউজঃ রাষ্ট্রপতি এম আবদুল হামিদ আজ বুধবার নৌবাহিনীর ৪টি যুদ্ধ জাহাজ উদ্বোধন করবেন। সরকার পরিচালিত খুলনা শিপইয়ার্ডে জাহাজ ৪টি নির্মিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে একথা জানা যায়।
বঙ্গভবনের একজন মুখপাত্র জানান যে, রাষ্ট্রপতি নিশান, দুর্গম, হালদা ও পশুর জাহাজ বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করতে আজ খুলনা সফর করবেন।
খুলনার খালিশপুরের তিতুমীর নৌ ঘাঁটিতে এই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান।
খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কর্মকর্তারা জানান, ৯৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জাহাজগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর আগে বঙ্গোপসাগর ও রূপসা নদীতে এগুলো পরীক্ষামূলকভাবে চালানো হয়।
শিপইয়ার্ডের জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) ক্যাপ্টেন এম নূরুল ইসলাম শরীফ বলেন, ২৫ নটিক্যাল মাইল ক্রুজ গতিসম্পন্ন এই জাহাজ ৪টির মধ্যে নিশান ও দুর্গম হচ্ছে প্যাট্রোল বোট এবং হালদা ও পশুর সাবমেরিন ট্যাগ বোট।
তিনি বলেন, সব জাহাজই বিশ্বমানের এবং আধুনিক সামরিক সরঞ্জাম সজ্জিত। এগুলো সমুদ্র সীমার নিরাপত্তা ও সমুদ্র সম্পদ আহরণে ব্যবহৃত হবে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আজ নৌবাহিনীর ৪ যুদ্ধ জাহাজ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭