ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

ডেনমার্কের সঙ্গে আরও জোরাল সম্পর্ক চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত হান ফুগল এসকায়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ গুরুত্বারোপ করেন বলে জানিয়েছেন  প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব  বলেন, দুপুরে জাতীয় সংসদ ভবনে তাদের সাক্ষৎ হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খাদ্য পণ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং জাহাজ তৈরি শিল্পসহ বিভিন্ন খাতে এই দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে। বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের পর তা ডেনমার্কে রপ্তানির করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জাহাজ তৈরি শিল্পে ডেনমার্কের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিতে, বিশেষ করে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে  এগিয়ে ফলে বাংলাদেশে নারীরা এখন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছে। নারীদের অবহেলা করে দেশের প্রত্যাশিত উন্নয়ন সম্ভব নয়। সরকার তৃণমূল থেকে নারীদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে।

ডেনমার্কের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডেনিশ রাষ্ট্রদূত বলেন, ডেনমার্ক বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করতে চায়।

ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

ডেনমার্কের সঙ্গে আরও জোরাল সম্পর্ক চান প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬