ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

রাষ্ট্রপতি ডায়াবেটিস সম্পর্কে সচেতনতায় এগিয়ে আসতে বলেন

বাঙালী কণ্ঠ নিউজঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যমসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে আজ সোমবার এক বাণীতে এ আহ্বান জানিয়েছে।

রাষ্ট্রপতি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, বাঙালি জাতির জন্য দিনটি বিশেষভাবে গর্বের। বাংলাদেশের উদ্যোগের ফলেই দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে।
আবদুল হামিদ বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব জুড়েই ডায়াবেটিস এক নীরব মহামারি। এটি রোধ করা না গেলে এ রোগ ‘আমাদের মতো উন্নয়নশীল দেশের টেকসই উন্নয়নের পথে বড় অন্তরায় হয়ে উঠতে পারেন।
তিনি বলেন, বর্তমানে প্রযুক্তির উন্নয়ন ও নগর সভ্যতার বিস্তৃতি ঘটায় মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তন এসেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কায়িক শ্রমের প্রয়োজন হ্রাস পেয়েছে, খেলাধুলা বিনোদনের স্থান সঙ্কুচিত হয়েছে, ফাস্টফুডের নামে অস্বাস্থ্যকর খাবারের প্রচলন বেড়েছে। এর ফলে দেখা দিচ্ছে ডায়াবেটিসসহ নানা জটিল রোগ। এ অবস্থায় ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা জরুরি।
আবদুল হামিদ বলেন, বিশেষজ্ঞদের মতে- পরিবর্তিত জীবনযাপনের পাশাপাশি অপরিকল্পিত গর্ভধারণ ডায়াবেটিস রোগ বৃদ্ধির অন্যতম কারণ। বিশেষ করে গর্ভাবস্থায় ডায়াবেটিস আক্রান্ত নারীর অর্ধেকেরও বেশি পরবর্তিতে ডায়াবেটিসে আক্রান্ত হন।
রাষ্ট্রপতি বলেন, অপরিকল্পিত গর্ভধারণ মা ও শিশুর জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিস শিশুর পরবর্তী জীবনে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায়। এ প্রেক্ষিতে বিশ্ব ডায়াবেটিস দিবসে এবারের প্রতিপাদ্য ‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ যথার্থ হয়েছে বলে ‘আমি মনে করি’।
তিনি ডায়াবেটিস দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন। বাসস
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

রাষ্ট্রপতি ডায়াবেটিস সম্পর্কে সচেতনতায় এগিয়ে আসতে বলেন

আপডেট টাইম : ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭