ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়েই ফিরিয়ে নেবে মিয়ানমার

বাঙালী কণ্ঠ নিউজঃ মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়েই ফিরিয়ে নেবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকালে মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ২৩ লাখ ব্যয়ে আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্ধোধনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নৌমন্ত্রী বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির উপর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উন্মুক্ত ভোটের মাধ্যমে একটি প্রস্তাব গৃহীত হয়। ১৩৫টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে মিয়ারমারের রাখাইনে ‘জাতিগত নিধন’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ। ভোট প্রদানে বিরত থাকে ২৬টি দেশ। ওআইসির পক্ষে সৌদি আরব এই প্রস্তাব উত্থাপন করে।

তাই সব পরিস্থিতি মোকাবেলা করে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হলে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে না বিএনপির এমন কথার প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, যেকোনো মামলায় কেউ দোষী প্রমাণিত হলে তার সাজা হবেই। তেমনি খালেদা জিয়ার সাজা হলে নির্বাচন বয়কট করার সুযোগ নেই।

খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে এতিমদের টাকা আত্মসাৎ করেছেন তা আদালতে খুব শিগগির প্রমাণিত হবে বলেও মন্তব্য করেন শাজাহান খান।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন, নির্বাচন পরিচালনা করবে। আর সেই সময়ে নির্বাচনে সহয়তাকারী হিসেবে শেখ হাসিনার সরকার থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ওয়ায়দুর রহমান কালু খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়েই ফিরিয়ে নেবে মিয়ানমার

আপডেট টাইম : ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭