ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতেই চলবে বাংলাদেশ সম্মেলনে প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতেই চলবে বাংলাদেশ । এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ (২৬ নভেম্বর) সকালে হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘জনগণ ও শান্তির জন্য কূটনীতি’ শীর্ষক তিন দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন । রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সাথে বাংলাদেশের কখনই কোন সমস্যা ছিলো না । তবে এ ইস্যুতে তৈরি সমস্যা সমাধানে বাংলাদেশ সfরা বিশ্বের কাছ থেকে কূটনৈতিক সহায়তা পেয়েছে । আমি মনে করি বাংলাদেশ এর আগে এত বিশাল কূটনৈতিক সফলতা অর্জন করেনি । সম্মেনে উপস্থিত কূটনীতিকদের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে আর কোন সমস্যা নেই । দারিদ্র্যই বাংলাদেশের প্রধান সমস্যা । তাই দারিদ্র্য দূর করতে ও অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করতে হলে বিভিন্ন দেশকে বিনিয়োগে আকৃষ্ট করতে হবে । প্রথমবারের মত পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদেশের মিশনগুলোতে দায়িত্বপালনরত দূতদের নিয়ে এক সম্মেলনের উদ্যোগ নেয় বাংলাদেশ। বিশ্বের ৫৮টি দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেন । বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রবাসী শ্রমিকদের কল্যাণসহ সামগ্রিক বিষয়ে বর্তমান সরকারের নীতির পাশাপাশি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার প্রত্যয়ে স্বাধীনতার পর ঢাকায় প্রথমবারের মতো এই দূত সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনের লক্ষ্য হচ্ছে- উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বৈদেশিক নীতির চ্যালেঞ্জ মোকাবেলা, বাণিজ্য সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং বিশ্বের একটি দায়িত্বশীল ও শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন । সেই সাথে এসব ক্ষেত্রে কোথাও কোনো দুর্বলতা থাকলে তা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেয়া হবে । এ সম্মেলনে মোট ১৪টি কর্মঅধিবেশন থাকবে । সম্মেলন চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতেই চলবে বাংলাদেশ সম্মেলনে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭